ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পাথর পরিবহনের সময় ট্রলিচাপায় শিশু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন করে পরিবহনের সময় ট্রলির চাপায় জাহাঙ্গীর (১১) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার সময় ইসলামপুর ইউনিয়নের হাদা-টিলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারফিন গ্রামের আফিজ আলীর ছেলে ও হাদা-চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফল প্রত্যাশী। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় ইসলামপুর ইউনিয়নের হাদা-টিলায় টিলা কাটার পর উত্তোলিত পাথর ট্রলি দিয়ে পরিবহনের সময় ট্রলির নিচে পড়ে মারা যায় জাহাঙ্গীর।

ইসলামপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে আলালের গর্তে ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনার পর পর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ঐ টিলার মালিক ও সহযোগিতা। সুনামগঞ্জ সহকারী পুলিশ সুপার(ছাতক-দোয়ারা) মো. দোলন মিয়া জানান, টিলা কেটে পাথর উত্তোলন করে পরিবহনের সময় জাহাঙ্গীর (১১) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। টিলা কাটার মালিক ও শ্রমিকরা গা ঢাকা দিয়েছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই এই টিলায় অবৈধ ভাবে প্রশাসনের সহযোগিতায় পাথর উত্তলোন করছে সংঘবদ্ধ চক্র। ফলে ছাতক রোপওয়ে ও ছাতক সিমেন্ট কারখানা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। এখানে পাথর উত্তোলনের সময় আরো একাধিক মৃত্যু বরণকারীর লাশ গুম করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

পাথর পরিবহনের সময় ট্রলিচাপায় শিশু নিহত

আপডেট সময় ১১:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭