ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ফরিদপুরে ফেনসিডিলসহ ট্রাফিক পরিদর্শক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার রেলগেইট এলাকায় মঙ্গলবার বিকালে একটি মোটরসাইকেলসহ ৮২ বোতল ফেনসিডিলসহ শেখ আজম নামে এক ট্রাফিক পরিদর্শককে জনতা আটক করে পুলিশ সোপর্দ করেছে। এ ব্যাপারে মধুখালী থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

আটক আলী আজম ঝিনাইদহ জেলার ট্রাফিক পুলিশের পরিদর্শক। তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের। তিনি আলী আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে ট্রাফিকে ওই কর্মকর্তা আলী আজম শেখ একটি মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেন। তিনি ফরিদপুরের মধুখালী রেলগেইট এলাকা পার হওয়ার সময় সাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে, এসময় মোটরসাইকেলের বিভিন্ন স্থানে রাখা ফেনসিডিলের বোতল বেরিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ মোটরসাইকেলের বক্স ও তেলের ট্যাঙ্কে বিশেষ কায়দায় রাখা মোট ৮২ বোতল ফেনসিডিলসহ আজমকে আটক করে থানায় নিয়ে যায়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মধুখালী থানার রেলগেট এলাকা থেকে আলী আজম (৩৪) নামে এক ব্যক্তিকে মোটরসাইকেল ও ফেনসিডিলসহ আটক হয়েছে। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আলী আজম নিজেকে ঝিনাইদহ জেলায় ট্রাফিক পুলিশের পরিদর্শক পরিচয় দিয়ে জানিয়েছে ওই মোটরসাইকেলে আরেকজন আরোহী ছিল। ঘটনার পর তিনি পালিয়ে গেছে।

ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

ফরিদপুরে ফেনসিডিলসহ ট্রাফিক পরিদর্শক আটক

আপডেট সময় ১১:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭