ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অস্ট্রেলিয়ার কোচ হতে আগ্রহী শেন ওয়ার্ন

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ান কোচ ডারেন লেম্যানের ঘোষণার একদিন পরেই নতুন কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অসি কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন। জাতীয় দলে কোচের পদে লেম্যানের উত্তরসূরি হতে চান কিংবদন্তি এই লেগ-স্পিনার৷

২০১৯ সালের বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন লেহম্যান। গতকাল সোমবার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অন্যতম সফল অসি কোচ। আর মঙ্গলবার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করে শেন ওয়ার্ন বলেন, ‘আমি যে কোনও দেশের কোচ হতে চাই৷ অবশ্যই অস্ট্রেলিয়াকে কোচিং করানোর সুযোগ পেলে সবথেকে ভালো। তবে জাতীয় দল ছাডা়ও অস্ট্রেলিয়ার সাপ্লাই-লাইন তুলে আনার ক্ষেত্রেও আমি কাজ করতে চাই।’

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া কিংবদন্তি লেগ-স্পিনার আরও বলেন, ‘এখন প্রচুর ভালো কোচ রয়েছে। ব্যাটিং ও বোলিং কোচ হিসেবেও অনেকে ভালো কাজ করছে। প্রস্তাব পেলে ভেবে দেখব। তবে লেম্যান গুডবাই বললে আমি দায়িত্ব নিতে রাজি।’

ওয়ার্নের কোচিং অভিজ্ঞতা নতুন নয়। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর দেশের হয়ে কোচের দায়িত্ব সামলেছেন ওয়ার্ন। ২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের মেন্টর হিসেবে কাজ করেছেন কিংবদন্তি এই লেগ-স্পিনার। এছাড়া আইপিএল-এ রাজস্থান রয়্যালসে কোচের ভূমিকায় দেখা গিয়েছে ওয়ার্নকে। তবে লেম্যানের উত্তরসূরি হিসেবে তাঁকে লড়তে হবে অস্ট্রেলিয়ার সহকারি কোচ ডেভিড সকার এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

অস্ট্রেলিয়ার কোচ হতে আগ্রহী শেন ওয়ার্ন

আপডেট সময় ১১:৪১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭