ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করছে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার বিমান ও নৌঘাঁটিগুলোতে স্থায়ীভাবে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে শুরু করেছে রাশিয়া। আজ মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

একইদিনে রাশিয়ার সংসদে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা বিষয়ে সিরিয়ার সঙ্গে একটি চুক্তির অনুমোদনও দেওয়া হয়েছে। চুক্তিটি স্বাক্ষর হয়েছিলো গত ১৮ জানুয়ারি। চুক্তি অনুযায়ী ভূমধ্যসাগরে অবস্থিত রাশিয়ার একমাত্র নৌ ঘাঁটি তারতুস নেভাল ফ্যাসিলিটি এবং রাশিয়ার যুদ্ধজাহাজ সিরিয়ার জলসীমায় বিনা বাঁধায় প্রবেশ করতে পারবে।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারতুস নৌঘাঁটি এবং হেমাইমিম বিমান ঘাঁটিতে স্থায়ী স্থাপনা তৈরি করার অনুমেদান দেন। এরপর থেকেই রাশিয়া সেখানে স্থায়ী সামরিক উপস্থিতি গড়ে তুলতে শুরু করেছে।

তারতুস নৌঘাঁটি সাবেক সোভিয়েত আমল থেকেই সক্রিয় থাকলেও এতে খুব বেশি বড় আকারের যুদ্ধ জাহাজ রাখা যায় না। তাই এবারের চুক্তিতে রাশিয়াকে ১১টি যুদ্ধ জাহাজ তারতুস ঘাঁটিতে রাখার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে পারমাণবিক বোমা বহনকারী যুদ্ধ জাহাজও থাকবে।

চুক্তিটি আপাতত ৪৯ বছরের জন্য কার্যকর থাকলেও এর মেয়াদ বাড়ানো হতে পারে। হেমাইমিম বিমান ঘাঁটিটি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে বোমা বর্ষণের জন্য ব্যবহার করে রাশিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করছে রাশিয়া

আপডেট সময় ১১:৫৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭