ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০১৯ সালে দায়িত্ব ছাড়বেন অস্ট্রেলিয়ার কোচ লেহম্যান

আকাশ স্পোর্টস ডেস্ক:

কোচ ড্যারেন লেহম্যানের সঙ্গে অস্ট্রেলিয়ার চুক্তি ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত। দল ভালো করছে, চুক্তির মেয়াদটা বাড়তেই পারে সাবেক এই ব্যাটসম্যানের। তবে লেহম্যান নিজে আর দায়িত্ব চালিয়ে যেতে চান না। আগেভাগেই জানিয়ে রেখেছেন, চুক্তি শেষ হলে সেটা আর নবায়ন করবেন না।

২০১৩ সালে মিকি আর্থার অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে হঠাৎ বরখাস্ত হওয়ার পর লেহম্যানের কাঁধে দায়িত্ব তুলে দেয়া হয়। দলের সাফল্যে গত বছর আবারও নতুন করে চুক্তি করা হয় তার সঙ্গে। চুক্তিটা থাকছে ২০১৯ সালের অ্যাশেজ পর্যন্ত।

২০১৯ সালে অস্ট্রেলিয়ার সামনে দুটি বড় চ্যালেঞ্জ। একটি ওয়ানডে বিশ্বকাপ, অন্যটি হলো ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ। লেহম্যান জানিয়ে দিলেন, এই অ্যাশেজের পরই অস্ট্রেলিয়ার কোচের পদ ছেড়ে দেবেন তিনি।

নতুন চুক্তি করবেন কি না? এমন প্রশ্নে লেহম্যানের উত্তর, ‘এটাই শেষ। তখন অনেকটা সময় হয়ে যাবে, অনেক সফর হবে। আমার দিক থেকে বললে, আমি এই দায়িত্বটা খুব উপভোগ করি, ভালোওবাসি। তবে আমাদের এটা মনে রাখতে হবে, এখান থেকে পরে কি করব।’

লেহম্যান এখন অস্ট্রেলিয়ার তিন ফরমেটেই কোচের দায়িত্ব পালন করছেন। গত অক্টোবরে তিনি জানিয়েছিলেন, আন্তর্জাতিক সূচিতে যেভাবে চাপ বাড়ছে, তাতে সাদা বল আর লাল বলে আলাদা কোচ থাকা উচিত। আবারও সেই কথাটিই পুণর্ব্যক্ত করেন অস্ট্রেলিয়া কোচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

২০১৯ সালে দায়িত্ব ছাড়বেন অস্ট্রেলিয়ার কোচ লেহম্যান

আপডেট সময় ১২:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭