ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আমরা আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ: খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ মাঠে গিয়ে ভোট চাচ্ছে আর আমরা ঘরে বসেও সমাবেশ করতে পারব না এটাতো কখনও হতে পারে না। স্বাধীন দেশ আওয়ামী লীগের জন্য আজকে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। কাজেই আওয়ামী লীগের শৃঙ্খলমুক্ত হতে হবে।

তিনি বলেন, বিনা ভোটের পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। রোববার সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেত্রী।

আওয়ামী লীগ সবসময় সত্যকে গোপন করে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, সবসময় বিএনপি এবং মুক্তিযোদ্ধাদের নাম শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায়। সবার দাবি, অবাধ সুষ্ঠু নির্বাচন। আমাদের দাবি হচ্ছে, আওয়ামী লীগ ও হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ একতরফা সমাবেশ করতে পারবে, আর অন্য দলকে সমাবেশ করতে দেয়া হবে না, এর নাম কি গণতন্ত্র?

বিনা ভোটের পার্লামেন্ট ভেঙে দিতে হবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, আজকে বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। প্রধান বিচারপতি ছুটি চাননি, তাকে জোর করে দেশের বাইরে পাঠানো হলো, এরা যে অপরাধী, এদের তো শাস্তি হওয়া উচিত।

তিনি বলেন, বিএনপির লোকজন দিয়ে জেলখানা ভরে রাখা হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আজ দেশের মানুষ দিশেহারা। এদিকে সরকারের নজর নাই, শুধু গালাগালি, এ অবস্থায় দেশ চলতে পারে না, এজন্য মুক্তিযুদ্ধ হয়নি। যারা ভালো কাজ করবে, জনগণ তাদেরই ভোট দেবে।

খালেদা জিয়া বলেন, ‘হাজার হাজার শিক্ষিত বেকার তৈরি করেছে তারা, প্রবাসীরা এ দেশে এসে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। কিন্তু তারা সে সুযোগ পাচ্ছে না। মিটমিট করে চুলা জ্বলে, গ্যাস পায় না। কিন্তু দাম বেড়েই চলছে।’

তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র এসেছিল। আবারও বিএনপির মাধ্যমে এ দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

আমরা আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ: খালেদা জিয়া

আপডেট সময় ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭