ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘রানভীর’

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রানভীর এসে পৌঁছেছে। সকালে চট্টগ্রাম বন্দরে জাহাজটি এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে স্বাগত জানায়। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’ তাকে অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফররত জাহাজ আইএনএস রানভীর এর অধিনায়ক ক্যাপ্টেন রাজিব অশোক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চেয়্যারম্যান চট্টগ্রাম বন্দর, কমান্ডার বিএন ফ্লিট, কমান্ডার সাবমেরিন, কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড (সিএসডি) এবং কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনী জাহাজ ‘‘ধলেশ¡রী’’, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিকস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা স¤পন্ন শিশুদের স্কুল ‘‘আশার আলো’’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২৭ জুলাই বাংলাদেশ ত্যাগ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘রানভীর’

আপডেট সময় ১২:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭