ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে: শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রংপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর বড় ব্যবধানে পরাজয়ের কারণ চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ।

তিনি বলেন, নেত্রী দলের কেন্দ্রীয় নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন যে, ঢাকা উত্তর সিটিতে গ্রহণযোগ্য প্রার্থী দেয়া হবে। আর আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাদের ভোটারদের কাছে সরকারের উন্নয়নকাজ তুলে ধরার তাগিদও দিয়েছেন তিনি।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের জরিপ চলছে। জরিপ শেষে মনোনয়ন দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

আবদুস সোবহান গোলাপ বলেন, নির্বাচনকে সামনে রেখে সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দলের কেন্দ্রীয় নেতারা সকল জেলায় সফর করবেন। আর এজন্য একটা খসড়া তালিকাও করা হয়েছে।

চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এবং সুন্দরগঞ্জের সংসদ সদস্য (এমপি) গোলাম মোস্তফার মৃত্যুতে সভায় তিনটি পৃথক শোক প্রস্তাব আনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা

অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে: শেখ হাসিনা

আপডেট সময় ১১:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭