ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে ট্রাক-ম্যাক্সির সংঘর্ষে শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের সুতাং এলাকায় ট্রাকের সঙ্গে ম্যাক্সির সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আর ৬ যাত্রী। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ গ্রামের হুসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০)। তিনি শাহজী বাজার রাবার বাগানে কাজ করতেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ থেকে কয়েকজন শ্রমিক ম্যাক্সি করে শাহজিবাজার রাবার বাগানে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের সুতাং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ম্যাক্সির সজোরে ধাক্কা লাগে। এতে ম্যাক্সির ৬ যাত্রী আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে আমিনুলকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

হবিগঞ্জে ট্রাক-ম্যাক্সির সংঘর্ষে শ্রমিক নিহত

আপডেট সময় ০৬:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭