ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

কুমিল্লায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বারে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাসেল ও ফারুক নামে ডাকাতদলের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় ডিবি পুলিশের এসআই নজরুলসহ পাঁচ কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহজনক পাঁচ ডাকাতকে আটক করেছে। শনিবার ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশ সূত্র জানায়, ভোররাতের দিকে দেবিদ্বার উপজেলার হাতিমারা এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাত সাড়ে তিনটার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে পৌঁছে। এ সময় ডাকাত দল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে ডাকাত দলের সদস্য ফারুক (২৪) ও রাসেল (২৮) নিহত হন এবং ডিবির এসআই নজরুল ইসলামসহ পাঁচ সদস্য আহত হন। ডাকাত দলের আহত দুই সদস্যকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ কুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাসেল জেলার দেবিদ্বার উপজেলার ছেড়াপুকুরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং ফারুক একই উপজেলার কুরুইন গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

এ বিষয়ে ডিবির এসআই শাহ কামাল আকন্দ দৈনিক আকাশকে জানান, নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত দলটি গত ১৯ ডিসেম্বর দিবাগত গভীর রাতে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমের দেবিদ্বারের জাফরগঞ্জ গ্রামের বাড়িতে ডাকাতি করতে গিয়ে তাঁর ভাই জহিরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করেছিল। এ ছাড়াও এ দলটি আরও কয়েকটি ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে পুলিশের কাছে প্রমাণ আছে।

ডিবি পুলিশের ওসি মনজুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত সদস্যরা, পুলিশও ডাকাতদের পাল্টা গুলি করে। এক পর্যায়ে রাসেল ও ফারুক নামের দুই ডাকাত নিহত হয়। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় ডিবি পুলিশের এক উপ পরিদর্শক ও চারজন কনস্টেবলসহ পাঁচজন আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

কুমিল্লায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

আপডেট সময় ০৬:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭