ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর ড্র

আকাশ স্পোর্টস ডেস্ক:

শুক্রবার এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল এমিরেটস স্টেডিয়াম! দ্য গার্নাস ও দ্য রেডসের ৬ গোলের থ্রিলার শেষ হল ড্র দিয়ে। পিছিয়ে থেকেও মাত্র পাঁচ মিনিটে মেসুত ওজিলদের তিন গোলের নাটকীয় লড়াইয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল আর্সেনাল। কিন্তু ৭১ মিনিটে রর্বাতো ফিরমিনোর গোলে লিগের শেষ ১০টি ম্যাচে অপরাজিত থাকল লিভারপুল।

আর্সেনালের মাঠে দুই গোলে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল লিভারপুল। কিন্তু আর্সেন ওয়েঙ্গারের দলের স্বপ্নের প্রত্যাবর্তনে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া হয়নি দ্য রেডসের। রোমাঞ্চে ভরা ইংলিশ প্রিমিয়র লিগে বড় দুই দলের লড়াই শেষ পর্যন্ত ড্র হয়। ম্যাচের ফল ৩-৩।

২৬ মিনিটে ফিলিপে কৌটিনহোর গোলে এগিয়ে যায় লিভারপুর। প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকেই মাঠ ছাড়ে দ্য রেডস। দ্বিতীয়ার্ধের শুরুতে অর্থাৎ ৫২ মিনিটে সালাহর গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল। কিন্তু পরক্ষণেই (৫৩ মিনিটে) স্যাঞ্চেসের গোলে ব্যবধান কমায় আর্সেনাল। শুধু তাই নয়, স্বপ্নের প্রত্যাবর্তন ঘটায় ওয়েঙ্গারের ছেলেরা।

দুই গোলে পিছিয়ে থেকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়ে এগিয়েও যায় আর্সেনাল। দ্য গার্নাসের হয়ে পরের গোল দু’টি করেন জাকা (৫৬ মিনিটে) এবং ওজিল (৫৮মিনিটে)।

পর পর তিন গোল করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে আর্সেনাল। কিন্তু নাটকীয়তা তখনও বাকি ছিল। ৭১ মিনিটে কানের বাড়ানো বল ধরে জোরালো শটে দলকে সমতায় ফেরান ফিরমিনো। এই ড্রয়ের পর ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। আর এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর ড্র

আপডেট সময় ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭