ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জামালপুরে নৈশপ্রহরী খুন, আটক ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের মেলান্দহ উপজেলার বীর হাতীজা গ্রামে জেকি ব্রিকস নামে একটি ইটভাটার নৈশপ্রহরী ঈমান আলী বুধবার রাতে খুন হয়েছেন। ঈমান আলী ইসলামপুর উপজেলার দরিয়াবাদ গ্রামের সোনাহারের ছেলে।

জানা গছে, ওই ইটভাটার শ্রমিকেরা বৃহস্পতিবার সকালে কাজে গিয়ে ছাপরা টিনশেড ঘরে রক্তাক্ত অবস্থায় ঈমান আলীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ইসলামপুর ও মেলান্দহ পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে নিহত ঈমান আলীর গলাকাটা ও হাতের কবজির রগকাটা রক্তমাখা লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ মেলান্দহ উপজেলার রুকণাই গ্রামের আব্দুল মালেকের ছেলে রাজুসহ পাঁচজনকে আটক করেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করীম জানান, ঈমান আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

জামালপুরে নৈশপ্রহরী খুন, আটক ৫

আপডেট সময় ০২:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭