ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘১০ ওভারের টেস্ট ক্রিকেট’ চান ওয়াকার ইউনুস!

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার উইনুস ‘১০ ওভারের টেস্ট ক্রিকেট’ চান! সম্প্রতি ‘টেস্ট ক্রিকেট’ ইস্যুতে ক্রিকেটাঙ্গণে দু’রকম মত লক্ষণীয়। এক অংশ চায় টেস্ট ক্রিকেটের সময় কিছুটা কমিয়ে আনা। আর অন্য দল চায় ফরম্যাটটির শতবর্ষের ঐতিহ্য ধরে রাখা।

বিস্তর আলোচনা-সমালোচনার মাঝেই আইসিসি প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে ৪ দিনের টেস্টের অনুমোদন দিয়েছে।  তবে এই দু’দলের বাইরে গিয়ে টেস্ট ক্রিকেট নিয়ে অদ্ভুত এক মন্তব্য করলেন ওয়াকার ইউনুস।  সাবেক মতে, টেস্ট ক্রিকেট ৯০ ওভারের নয়; হওয়া উচিত ১০ ওভারের!

ইতিমধ্যেই ওয়াকার ইউনুসের এই মন্তব্য নিয়ে সোশ্যাল সাইটে হাসাহাসি চলছে। যেখনে টি-টোয়েন্টি ক্রিকেট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, আনুষ্ঠানিক স্বীকৃতি না পেলেও টি-টেন টুর্নামেন্ট হচ্ছে, সেখানে ১০ ওভারের টেস্ট খেলার প্রস্তাবের মানে কী? টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে চারদিনের পাশাপাশি দিবা-রাত্রির ম্যাচও হচ্ছে। তার মাঝে ওয়াকারের এই মন্তব্য আজগুবি ছাড়া আর কী?

সম্প্রতি এক টুইট বার্তায় ওয়াকার লিখেছেন, ‘১০ ওভার করে দুই ইনিংস। এর মধ্যেই লিড কিংবা ফলোঅনের মতো ব্যাপারগুলো হবে। নতুনত্ব এবং পরিবর্তনই এই যুগে এগিয়ে যাওয়ার উপায়। ভেবে দেখুন…। ‘

যারা টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন, ধুম ধারাক্কা ক্রিকেটের বাইরে শৈল্পিক ক্রিকেট পছন্দ করেন তার ওয়াকারকে ধুয়ে দিচ্ছেন।  এছাড়া সাধারণ ক্রিকেটপ্রেমীরা ট্রল চালিয়ে যাচ্ছেন রীতিমত। ওয়াকারের এই আজগুবি প্রস্তাব বুঝতে তো আর বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই…।

উল্লেখ্য,পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি পাক দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘১০ ওভারের টেস্ট ক্রিকেট’ চান ওয়াকার ইউনুস!

আপডেট সময় ০৮:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭