ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

রামগঞ্জে পৃথক দু’টি অগ্নিকান্ডে আহত ১০

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম ভাদুর গাইনের বাড়ি ও পৌরসভার টামটা ওজি বাড়িতে গতকাল পৃথক অগ্নিকান্ডের ঘটনায় দু’টি বসতঘর ভষ্মিভূত হয়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে রৌশন আরা বেগম (৩৮), আনু মিয়া (৬০), আজাদ হোসেন (৪০), জসিম উদ্দিন (২৫), রাছেল হোসেন (৩২), বোরহান উদ্দিন (২৪), নুর নবী (৩৫), মন্নান মিয়া (৩০) সহ ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, গাইনেগো বাড়ীর মনছুর আহমেদের স্ত্রী রৌশন আরা বেগম গতকাল সকাল ১১ টায় তার বসতঘর তালাবদ্ধ করে বাজারে যায়। এরপর দুপুর আনুমানিক ১২ টায় ওই বসতঘরে হঠাৎ করেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সাড়ে ১২ টায় ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের সহযোগীতায় দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও রৌশন আরার বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এতে তার নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার সহ সকল আসবাবপত্র পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

অন্যদিকে গতকাল ভোরে টামটা ওজি বাড়ীর আব্দুর রশিদের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সম্পূর্ণ বসতঘর পুড়ে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। ফায়ার সার্ভিস সূত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানালেও রৌশন আরার আত্মীয় স্বজন এ ঘটনা রহস্যজনক বলে জানিয়েছে।

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

রামগঞ্জে পৃথক দু’টি অগ্নিকান্ডে আহত ১০

আপডেট সময় ০৩:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭