ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বেনাপোলে পুলিশ-কাস্টমস কর্মীদের মারামারি, কার্যক্রম বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

বেনাপোল চেকপোস্টে বুধবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পাঁচ কাস্টমস কর্মকর্তা আহত হযেছেন। এর প্রতিবাদে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে গেছে। বন্দর থেকে সবধরনের মালামাল খালাস প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে কাস্টমস অফিসার্স এসোসিয়েশন।

কাস্টমস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাঙালি জানান, সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা ভারত থেকে দুইজন ল্যাগেজ পার্টি নিয়ে বিনা তল্লাশিতে কাস্টমস পার করার সময় কাস্টমস কর্মকর্তারা বাধা দেন। এই ঘটনায় পুলিশ ও কাস্টমসের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ওসি ওমর শরীফের নেতৃত্বে চার-পাঁচজন পুলিশ এসে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা চালান এবং অফিস ভাঙচুর করেন।

পুলিশের হামলায় সুপারিনটেনডেন্ট সুভাশিষ বাবু, সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম বাঙালি, ইন্সপেক্টর ফরহাদ রেজা, ইনসপেক্টর মামুনুল হক ও ইন্সপেক্টর ইকবাল হোসেন আহত হন। এই ঘটনার প্রতিবাদে কাস্টমস অফিসার্স এসোসিয়েশন দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দর থেকে সবধরনের মালামাল খালাস বন্ধ করে দিয়েছে।

এদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ জানান, সন্ধ্যায় তিনি পাসপোর্ট যাত্রীদের খোঁজ-খবর নিতে কাস্টমস তল্লাশি কেন্দ্রে গেলে কাস্টমস কর্মকর্তারা তাকে ধাক্কা দেন। এতে কাস্টমস ও পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তাদের মাঝে হাতাহাতি শুরু হয়। বিষয়টি সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে মনে করেন তিনি। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইমিগ্রেশন অফিসে পুলিশ ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিরসনে বৈঠকে বসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বেনাপোলে পুলিশ-কাস্টমস কর্মীদের মারামারি, কার্যক্রম বন্ধ

আপডেট সময় ১০:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭