ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ

নান্দাইলে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, আহত ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর বাজারের পশ্চিমে রাস্তার ওপরের বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে যানটির চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। এ ঘটনার পর থেকে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাকটি বেইলি ব্রিজের উপরে উঠলে ব্রিজটি ভেঙে যায়। এটি ট্রাক খাদে পড়ে যায়। ট্রাকটি খাদে পড়লেও নিহতের কোনো ঘটনা ঘটেনি। তবে যানটির চালক ও তার সহকারীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালায়। ময়মনসিংহ থেকে ডুবুরি দল গিয়ে রাত আটটার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করে। এদিকে ব্রিজ ভেঙে পড়ায় খাদের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন। সেখানে গিয়ে তিনি জানান, ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্রিজটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

নান্দাইলে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, আহত ৫

আপডেট সময় ০১:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭