ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুদের জন্য চিলিতে হাসপাতাল গড়বেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:

এ বছর পঞ্চম ব্যালন ডি’অর হাতে নিয়ে বলেছিলেন মোট সাতটি ব্যালন ডি’অর জিততে চান। সঙ্গে সাত সন্তানও। এখন চার সন্তানের বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের বাইরে বেশিরভাগ সময় সন্তানের সঙ্গে কাটান রোনালদো। তাই শিশুদের প্রতি মমত্ববোধ থাকাও স্বাভাবিক। এবার শিশুদের জন্য হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চিলির সান্তিয়াগোতে একটি শিশু হাসপাতাল নির্মাণে সহযোগিতা করবেন রোনালদো। বিশ্বের সেরা পারিশ্রমিক পাওয়া এ ফুটবলার প্রতি সপ্তাহে আয় করেন চার কোটি ৫০ হাজার পাউন্ড। দাতব্য কাজের বিষয়েও বরাবরই উদার তিনি।

রোনালদো ইতালীয় ব্যবসায়ী আলেজান্দ্রো প্রোতোর সঙ্গে সম্মিলিতভাবে ২০২০ সালের মধ্যে ওই হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। আরও কয়েকটি হাসপাতালের গড়ার পরিকল্পনা আছে এ দুই জনের। এ হাসপাতালগুলো গড়ে তোলা হবে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে।

নিউ ইয়র্ক ভিত্তিক আইন সংস্থা ব্র্যাফম্যান অ্যান্ড অ্যাসোসিয়েটস এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘পর্তুগিজ ফুটবলার রোনালদো ২০২০ সালের মধ্যে চিলির সান্তিয়ােগোতে একটি শিশু হাসপাতাল গড়ে তুলবেন। আলেজান্দ্রো তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুশি।’ সূত্র: ডেইলি মেইল

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিশুদের জন্য চিলিতে হাসপাতাল গড়বেন রোনালদো

আপডেট সময় ১২:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭