ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাংসদ গোলাম মোস্তফার দাফন সম্পন্ন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের প্রয়াত সংসদ সদস্য গোলাম মোস্তফার দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বাদ মাগরিব গ্রামের বাড়ি চন্ডিপুর ডাকবাংলো মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে বিকেল সাড়ে তিনটায় গাইবান্ধা জাতীয় ঈদগা মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়াসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সর্বস্তরের জনগণ।

দুপুর ২টা ৪০মিনিটে সাংসদের মরদেহ নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অবতরণ করে। এসময় তার মরদেহ গ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যঅড. ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও পুলিশ সুপার মাশরুকুর রহমান।

হেলিকপ্টারে সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ এর মরদেহ নিয়ে গাইবান্ধায় আসেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিনী খুরশিদ জাহান স্মৃতি। গাইবান্ধায় জানাযা শেষে মরহুম এমপির মরদেহ গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চন্ডিপুরে নেওয়া হয়। মরদেহ পৌঁছলে পরিবারসহ এলাকার মানুষের কান্নাকাটিতে হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়। পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

আজ সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংসদ মোস্তফা। তিনি সংসদ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গত ১৮ নভেম্বর বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে মাইক্রোবাসযোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে টাঙ্গাইল জেলার মির্জাপুরের লাঠিয়ারপাড়া এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমপি গোলাম মোস্তফাসহ চারজন গুরুতর আহত হন। এমপি গোলাম মোস্তফাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মির্জাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এক মাস চিকিৎসার পর তিনি আজ মঙ্গলবার সকালে মারা যান।

উল্লেখ্য, ২০১৬ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এমপি লিটনের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। এরপর ২২ মার্চের উপনির্বাচনে জয়ী হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংসদ গোলাম মোস্তফার দাফন সম্পন্ন

আপডেট সময় ১০:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭