ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি

খালাকে কনে সাজাতে গিয়ে ইউপি সদস্য শ্রীঘরে

অাকাশ জাতীয় ডেস্ক:

শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের সামনে বাল্যবিয়ের শিকার এক কিশোরীর খালাকে কনে সাজিয়ে উপস্থাপন করার অভিযোগে সাবেক ইউপি সদস্যকে শ্রীঘরে পাঠিয়েছে ওই আদালত। এছাড়া এ কাজে সহযোগিতা করায় আরও দুইজনকে অর্থদণ্ড করা হয়। রবিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উত্তর দাড়িয়ারপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য জমশের আলী ওরফে ফালুকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জমশের আলীর মেয়ে নিপা ও শাহানা বেগমকে ৫শ’ টাকা করে জরিমানা করা হয়। সোমবার দুপুরে কারাদণ্ডপ্রাপ্ত জমশেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রবিবার রাতে উপজেলার উত্তর দাড়িয়ারপাড় গ্রামে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী এক কিশোরীকে (১৩) বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। এমন সংবাদে ইউএনও ফারহানা করিম রাত নয়টার দিকে ওই গ্রামের লাল ফকিরের বাড়িতে যান।

এ সময় বাড়ির লোকজন ওই কিশোরীর বাল্যবিয়ের বিষয়টি সম্পূর্ণ গোপন ও কিশোরীকে লুকিয়ে রেখে সাবেক ইউপি সদস্য জমশের আলীর সহযোগিতায় কিশোরীর খালা নিপাকে কনে হিসেবে উপস্থাপন করেন এবং নিজেকে (জমশের আলী) কনের বাবা ও শাহানা বেগমকে আদালতের সামনে নানি হিসেবে পরিচয় দেন। ইউএনও ফারহানা করিমের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তার জেরার মুখে অভিযুক্তরা প্রকৃত পরিচয় স্বীকার করে। পরে ইউএনওর নির্দেশে পুলিশ তাদের আটক করে তার কার্যালয়ে নিয়ে যায়।

পরে ওই রাতেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফারহানা করিম জমশের আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নিপা ও শাহানা বেগমকে ৫শ টাকা করে জরিমানা করেন। এ সময় ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে ওই কিশোরীর মা শাহানা বেগমের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পুলিশ ও ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম আদালতকে সহযোগিতা করেন। অন্যদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউএনও ফারহানা করিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ

খালাকে কনে সাজাতে গিয়ে ইউপি সদস্য শ্রীঘরে

আপডেট সময় ০১:১৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭