ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

বিমানে এরশাদ-ফখরুলের কুশল বিনিময়

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার পথে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে দেখা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এ সময় তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।

সোমবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে দুই নেতা সৈয়দপুরের উদ্দেশে রওয়ানা করেন। এরশাদকে দেখে প্রথমে এগিয়ে যান ফখরুল। এ সময় তিনি সাবেক এই রাষ্ট্রপতির কাছে জানতে চান তিনি কেমন আছেন? এরশাদ জানান তিনি ভালো আছেন। পরে দুই নেতার মধ্যে একান্তে কিছু কথাবার্তাও হয়।

রংপুর সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে গেছেন মির্জা ফখরুল। আর এরশাদ গেছেন ব্যক্তিগত কাজে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান দৈনিক আকাশকে জানান, বিমানের নির্ধারিত ফ্লাইট ছিল সকাল সাড়ে আটটায়। তবে ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি দুই ঘণ্টা বিলম্বে ছাড়ে।

শায়রুল জানান, এরশাদ আর ফখরুলের সিট ছিল আগে-পিছে। তিনি দাবি করেন, এই দুই নেতার মধ্যে কুশল বিনিময় ছাড়া আর কোনো কথাবার্তা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

বিমানে এরশাদ-ফখরুলের কুশল বিনিময়

আপডেট সময় ১০:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭