ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর

ইউএনও হয়রানির শেষ দেখে নেব: খন্দকার মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

‘বরিশালে ইউএনও হয়রানিটা কোনোমতেই গ্রহণযোগ্য বিষয় নয়। আমরা এর শেষ দেখে নেব। কারণ, আমার মনে হচ্ছে এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। এর বিচার অবশ্যই হবে। এই মুহূর্তে দলমত বলে কিছু নেই।’ আজ রোববার দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘অন্যায় হয়েছে, এর বিচার হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন। মামলার পেছনে অন্য কোনো শক্তি মদদ দিয়েছে কি না, তা-ও খোঁজা হচ্ছে।’ প্রমাণ মিললে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান সরকারের এই মন্ত্রী।

স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করেছিলেন বরিশালের আগৈলঝাড়ার তৎকালীন ইউএনও তারিক সালমন। আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি ব্যবহারের অভিযোগে গত ৭ জুন তাঁর বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়দুল্লাহ সাজু।

ওই মামলায় আদালতে হাজির হয়ে ইউএনও সালমন জামিন চাইলে আবেদন নাকচ করে তাঁকে হাজতে পাঠানো হয়। এর দুই ঘণ্টা পর জামিন পান ইউএনও। এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে মামলার বাদী জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে তিনি আদালত থেকে মামলাটি তুলে নেন।

এ বিষয়েই মোহনপুরে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এতে সভাপতিত্ব করেন মোহনপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান, সাংসদ ওমর ফারুক চৌধুরী, আবদুল ওয়াদুদ ও সংরক্ষিত নারী আসনের সাংসদ আখতার জাহান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনকে হারিয়ে ৮৮ বছরের রেকর্ড ছুঁতে চায় ফ্রান্স

ইউএনও হয়রানির শেষ দেখে নেব: খন্দকার মোশাররফ

আপডেট সময় ০৮:০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭