ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আফ্রিদি নয়, পাকিস্তানে সবচেয়ে ‘জনপ্রিয়’ কোহলি!

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানে মানুষের কাছে স্বাভাবিকভাবেই সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার সে দেশেরই হওয়া কাম্য। কিন্তু আফ্রিদি, মিসবাহ, আমির, হাসান আলীদের টপকে সেই জায়গা দখল করে নিয়েছেন বিরাট কোহলি।

গুগল ট্রেন্ডিং এর তথ্য বলছে, গত বছর পাকিস্তানে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কি না চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের ক্রিকেটার বিরাট কোহলিকে। বিশ্বাস করুন আর নাই করুন, আফ্রিদিদের দেশে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার ভারতীয় অধিনায়কই।

গোটা বিশ্বে তুমুল জনপ্রিয় ক্রিকেটার কোহলি। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তার অগণিত ভক্ত-সমর্থক। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেও আছে তার অসংখ্য ভক্ত। সঙ্গত কারণেই শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, সরফরাজ আহমেদের মতো তুমুল জনপ্রিয় তারকাদের হটিয়ে দেশটিতে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তিনি। জনপ্রিয়তার নিরিখে তার পরের স্থানে যথাক্রমে রয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ, মোহাম্মদ আমির ও আহমেদ শেহজাদ।

পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোহলির সম্পর্কও খু্বই ভালো। অতীতে বহুবার এর প্রমাণ পাওয়া গেছে।

সদ্যই ফের এর প্রমাণ মিলেছে।

সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন কোহলি ও বলিউড কুইন আনুশকা শর্মা। দুই ভুবনের দুই বাসিন্দার দাম্পত্য তথা নবজীবনের মঙ্গল কামনা করে উইশ করেছেন পাকিস্তানের বেশ ক’জন ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন খোদ স্পিডস্টার মোহাম্মদ আমিরও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

আফ্রিদি নয়, পাকিস্তানে সবচেয়ে ‘জনপ্রিয়’ কোহলি!

আপডেট সময় ১১:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭