ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা বন্যায় ৫৪ জনের বেশিরভাগেরই মৃত্যুর কারণ পাহাড় ধস : দুর্যোগমন্ত্রী বন্যার বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছে সরকার : রিজভী পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার বিচার চাইলেন বুলু ‘চিরকালই হরমুজ প্রণালির রক্ষক থাকবে ইরান’

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার সকাল ও দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের শ্রীঘাট বেইলি ব্রিজ ও বারাকপুরে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মিজান হালদার, একই উপজেলা কোড়ামারা গ্রামের আল আমিন শেখ এবং হানিফ পরিবহনের চালক মুকুল। মুকুলের বাড়ি রংপুরে।

বাগেরহাটের কাটাখালী মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক জামাল শেখ বলেন, বাগেরহাট থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এসে তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই গরু ব্যবসায়ী মিজান ও আল আমিন মারা যান। তারা গরু কিনতে পিকআপ নিয়ে যশোর যাচ্ছিলেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাসস্ট্যান্ডের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হানিফ পরিবহনের চালক মুকুল নিহত হন। এসময় আরও দুজন আহত হন। বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় ১০:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭