ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাতক্ষীরায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের নাম আকবর আলী গাজী (৬০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সামাতুল্লাহ গাজীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, আকবর আলী গাজী শনিবার সকালে সাইকেলে বাড়ি থেকে বের হয়ে উজিরপুর বাজারে যাচ্ছিলেন। সকাল আটটার দিকে পথে তেঁতুলিয়া বাজারে পৌঁছালে কালিগঞ্জ থেকে আশাশুনিগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার সময় রাজাপুর থেকে জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মোমিন জানান, নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

সাতক্ষীরায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১২:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭