ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাভেল এজেন্সির লাইসেন্স করতে এখন আর ভোগান্তি নয়: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ট্রাভেল এজেন্সির লাইসেন্স করতে এখন আর ভোগান্তি পোহাতে হবে না। সচিবালয়ের দ্বারে দ্বারে ঘুরতে হবে না ট্রাভেল এজেন্সি লাইসেন্স প্রার্থীদের। অনলাইনেই এখান থেকে লাইসেন্সের আবেদন, নবায়ন করাসহ সকল কার্যক্রম সম্পূর্ণ করা যাবে। এতে লাল ফিতার দৌরাত্ব অনেকাংশে কমবে।

রোববার বিকেলে নিজ মন্ত্রনালয়ের সভাকক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে ‌‘অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বর্তমানে প্রায় ০৫ (পাঁচ) হাজার সংখ্যক ট্রাভেল এজেন্সি নিবন্ধিত আছে। প্রতি বছর বিভিন্ন উদ্দেশ্যে বিদেশে গমনেচ্ছুক আনুমানিক ০৮ (আট) লক্ষ নাগরিককে এয়ারলাইন্সের টিকেটসহ অন্যান্য সুযোগ সুবিধার জন্য এ সকল ট্রাভেল এজেন্সির উপর নির্ভর করতে হয়। উক্ত ট্রাভেল এজেন্সিসমূহের নিবন্ধন ও নবায়নসহ সকল প্রক্রিয়া অনলাইনে সম্পন্নকরণের লক্ষ্যে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে মন্ত্রণালয় কর্তৃক উদ্ভাবিত অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটি উদ্বোধনের পরপরই সিস্টেমটি ইতোমধ্যে মন্ত্রণালয়ে নিবন্ধিত প্রায় ০৫ (পাঁচ) হাজার ট্রাভেল এজেন্সির ডাটা এন্ট্রি ও একাউন্ট তৈরির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সকল তথ্য সিস্টেমে আপলোড সম্পন্ন হলে আগামী ০১ সেপ্টেম্বর ২০১৭ হতে ট্রাভেল এজেন্সির নতুন নিবন্ধন ও নবায়নসহ সকল আবেদন অনলাইনে গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাভেল এজেন্সির লাইসেন্স করতে এখন আর ভোগান্তি নয়: মেনন

আপডেট সময় ০৬:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭