ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভয়নগরে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেল লাইনের পাশ থেকে তন্ময় কুমার নন্দী (৩৪) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকার রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। তন্ময় নন্দী যশোর শহরের বেজপাড়া এলাকার বাবলু নন্দীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ভাঙ্গাগেট এলাকায় রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।

তন্ময় কুমার নন্দীর বাবা বাবলু নন্দী বলেন, তন্ময় নন্দী যশোরে ঠিকাদারি কাজ করতো। সকালে বেজপাড়ার বাড়ি থেকে নওয়াপাড়ার উদ্দেশে বের হয়। পরে মৃত্যুর খবর পেয়ে নওয়াপাড়া যাই। সেখানে গিয়ে জানতে পাড়ি তন্ময় না কী ট্রেনে কাটা পড়েছে। আমি এর বেশি বলতে পারছি না।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল লাইন পার হওয়ার সময় রেলের সাথে ধাক্কালেগে রেল লাইনের পাশ পড়ে ছিলো৷ স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে জিআরপি (রেলওয়ে) পুলিশ তদন্ত করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অভয়নগরে ট্রেনের ধাক্কায় ঠিকাদার নিহত

আপডেট সময় ০৩:০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭