ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

হালুয়াঘাটে খুর দিয়ে তিনজনকে জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের হালুয়াঘাটে দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ভেন্ডার আব্দুল জলিলকে খুর দিয়ে ডান হাতের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক চাঁদাবাজের বিরুদ্ধে। এ সময় ওই ব্যক্তির হামলায় আহত হয়েছেন আরও দুইজন। আব্দুল জলিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলিল লেখক সমিতির সভাপতি হাবীবুর রহমান ও সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় হালুয়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে আকনপাড়া গ্রামের মান্নান আকন্দের ছেলে আনিস আকন্দ তাদের কাছে চাঁদা দাবি করেন। এ সময় তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ভেন্ডার আব্দুল জলিল সমাধানের জন্য এগিয়ে গেলে তাকে খুরের আগাতে ডান হাতের রগ কেটে দেয়। এ সময় ওই অফিসে নকল নবিশ হিসেবে কর্মরত তার ছেলে আশরাফুল আলম এগিয়ে এলে তাকেসহ অপর নকল নবিশ মঞ্জুরুল হাসানকে আহত করে পালিয়ে যায় আনিস আকন্দ।

তারা জানান, এই ঘটনায় মামলার প্রস্ততি চলছে। দলিল লেখক সমিতির পক্ষ থেকে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

হালুয়াঘাট থানার উপ পরিদর্শক খোকন চন্দ্র সরকার বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আনিস আকন্দকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

হালুয়াঘাটে খুর দিয়ে তিনজনকে জখম

আপডেট সময় ১২:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭