ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

টি-টেন লিগে নেই মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের শারজায় বৃহস্পতিবার শুরু হচ্ছে ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেন লিগের প্রথম টুর্নামেন্ট। ইতোমধ্যেই লিগটি খেলতে শারজায় উড়ে গেছেন বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন তামিম ইকবালও। কিন্তু প্রথম ম্যাচে খেলতে পারছেন না তিনি। কালই তার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল। তবে বিপিএল চলাকালীন মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করায় তামিমকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল বিসিবি। আজ তারই শুনানি রয়েছে।

তবে সদ্য ইনজুরি থেকে ফিরে বিপিএলের কয়েকটি ম্যাচে খেলা পেসার মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র দেয়নি বোর্ড। মোস্তাফিজের খেলার কথা ছিল বেঙ্গল টাইগার্সের হয়ে। জানা গেছে, মোস্তাফিজকে বিশ্রামে থাকতে বলেছে বোর্ড।

এদিকে আজ তামিমের দল পাখতুনস মুখোমুখি হবে মারাঠা অ্যারাবিয়ানসের।

দিনের প্রথম ম্যাচে সাকিবের দল কেরালা কিংস মাঠে নামবে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘তামিম ও সাকিবকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে। কিন্তু মোস্তাফিজকে অনুমতি দেয়া হয়নি। ’

চারদিনের এই টুর্নামেন্ট শেষ হবে ১৭ ডিসেম্বর। প্রতিদিন গড়াবে তিনটি করে ম্যাচ। খেলবেন বীরেন্দর শেবাগ, শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, মিসবাহ-উল-হক, এউইন মরগান, ডোয়াইন ব্রাভো, কিয়েরন পোলার্ড, মোহাম্মদ আমিরের মতো তারকা খেলোয়াড়রা। টি-টেন ক্রিকেট লিগ সরাসরি সম্প্রচার করবে ডিজিটাল বিনোদন সেবা আইফ্লিক্স।

এই লিগের প্রতিটি ইনিংস হবে ১০ ওভারে। মোট দৈর্ঘ্য ফুটবল ম্যাচের সমান—৯০ মিনিট। ছয়টি দল এই আসরে অংশ নিচ্ছে। দলগুলো হলো- মারাঠা অ্যারাবিয়ানস, কেরালা কিংস, পাখতুন, পাঞ্জাবি লিজেন্ডস, টিম শ্রীলঙ্কা ও বেঙ্গল টাইগার্স। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) টি-টেন ভার্সন এটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

টি-টেন লিগে নেই মোস্তাফিজ

আপডেট সময় ১১:৩৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭