ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

‘আজেবাজে জিদ’ করেন না মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাশরাফি বিন মুর্তজা। এই নামটিকে ক্রিকেট বিশ্বে বিশেষ করে তুলেছেন যে ব্যক্তি তিনি তো বিশেষ হবেনই। তিনি অন্য কারও মতো নিশ্চয় হবেন না। রংপুর রাইডার্সকে বিপিএল চ্যাম্পিয়ন করে মাশরাফি বলেছেন, তিনি আজেবাজে জিদ করেন না।

বিপিএলের আসরে ব্যাট-বল হাতে দলকে পথ দেখিয়েছেন সবার প্রিয় ম্যাশ। গেইল-ম্যাককালামরা এসেই ভালো করতে পারেননি। তিনিই হয়ে উঠেছেন সবার অনুপ্রেরণা। গেইলসহ সবাই একবাক্যে মেনে নিয়েছেন মাশরাফির তুলনা হয় না।

অথচ সেই মাশরাফিই কী না জাতীয় দলের জার্সি গায়ে টি২০ খেলবেন না! বিপিএলে বেশ কয়েকবার ‘জাতীয় দলের হয়ে টি২০তে ফেরা’ প্রসঙ্গে কথা বলতে হয়েছে ম্যাশকে। সাফ জানিয়েছেন, আর এ নিয়ে ভাববেনই না।

মঙ্গলবারও করা হলো।

এবার আরও স্পষ্ট করলেন। জানিয়েছেন, এ নিয়ে তার কোনো রাগ নেই। ম্যাশের কথায়, ফেরার চিন্তা করছি না। আমার আজেবাজে জিদ নেই। টি-টোয়েন্টি পছন্দ করি না কিংবা খেলতে পছন্দ করি না—এসব যদি চিন্তা করে খেলি, তাহলে দলের জন্য সেটা ভালো নয়। যারা তরুণ ক্রিকেটার আছে, তারাও ভুল বার্তা পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

‘আজেবাজে জিদ’ করেন না মাশরাফি

আপডেট সময় ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭