ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুর রাইডার্সের শিরোপা জয়ের রহস্য ফাঁস করলেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলের পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হিসেবে শেষ হাসি হাসতে পেরেছে রংপুর রাইডার্স। মিরপুরে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন দলের শিরোপা জয়ের রহস্যের কথা।

মাশরাফি বলেন, ‘গ্রুপ পর্ব পার করার পর চতুর্থ দল হিসেবে খেলে ফাইনালে উঠলাম। আমাদের সবার জন্য একটাই বার্তা ছিল, আমরা যে সুযোগটি পেয়েছি সেটা কাজে লাগাতে হবে। আর একটা জিনিস করি, আমরা সর্বাত্মক ক্রিকেট খেলি স্বাধীনভাবে। যেটা করতে মন চায় সেটা যেন পূর্ণ স্বাধীনতা নিয়ে করি। ’

ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের তাণ্ডব প্রসঙ্গে রংপুর অধিনায়ক বলেন, ‘গেইল-ম্যাককালামকে বলা ছিল, যেহেতু তোমরা শটস খেলতে পছন্দ করো, তাহলে সেটাই করো। স্বাধীনভাবে নিজেদের খেলা খেলে যাও। কোনো দোষারোপ নেই। কেউ কাউকে ব্লেমিং করিনি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।

তিনি আরও বলেন, ‘ভাগ্য সহায় না হলে কিছুই সম্ভব না। আমি ভাগ্যে বিশ্বাস করি। তবে অবশ্যই আপনাকে চেষ্টাও করতে হবে। কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন হতে হলে কিংবা যে কোনো ভালো কিছু করতে হলে ভাগ্য অবশ্যই সঙ্গে থাকতে হয়। আমি বিশ্বাস করি এটাই। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রংপুর রাইডার্সের শিরোপা জয়ের রহস্য ফাঁস করলেন মাশরাফি

আপডেট সময় ১১:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭