ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার চালবাজ আলিয়া

আকাশ বিনোদন ডেস্ক:

‘জুড়ুয়া ২’ ছবির সাফল্যের পর আবারও রিমেকের পথে হাঁটতে চলেছেন পরিচালক ডেভিড ধাওয়ান। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া পঙ্কজ পরাশর পরিচালিত এবং শ্রীদেবী অভিনীত সুপারহিট ছবি ‘চালবাজ’ রিমেক করবেন তিনি। আর সেই ছবিতে পরিচালকের পছন্দ আলিয়া ভাট।

শ্রীদেবী অভিনীত যমজ বোনের ভূমিকায় আলিয়াকে দেখা যাবে। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাত্কাকরে আলিয়া জানান, ‘ডেভিড স্যারের কাছে যখন জুড়ুয়া-র পরের সিক্যুয়েলে কাজ চাই তখন তিনি আমাকে বলেন আমার জন্যে তিনি ‌‘জুড়ুয়া ৩’র থেকে আরো ভালো ছবির কথা ভেবেছেন। কিছুদিন পর এই নিয়ে তাকে আবার বলায় তিনি বলেন, ‘জুড়ুয়া ৩’ নয়, ‘চালবাজ’-এ তার সঙ্গে কাজ করার সুযোগ পাবো আমি। এটা আমার জন্য আনন্দের।’

আলিয়াকে বাছাই করার ব্যাপারে ডেভিড ধাওয়ানের সঙ্গে একমত চালবাজের নায়িকা শ্রীদেবীও। তিনিও এক কথায় স্বীকার করেছেন যে তার অভিনীত দ্বৈত চরিত্রে একমাত্র মানাবে আলিয়া ভাটকে। আলিয়া ছাড়া আর কাউকে তিনি নাকি এই চরিত্রের জন্যে ভাবতেই পারছেন না।

এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ডেভিড ধাওয়ান। ছবির শুটিং কবে থেকে শুরু তা এখনো জানা যায়নি। তেমনই জানা যায়নি আলিয়ার বিপরীতে এই ছবিতে কোন দুই নায়ককে দেখা যাবে। তবে পর্দায় যমজ বোন অঞ্জু ও মঞ্জুকে দেখা যে এখন শুধুই সময়ের অপেক্ষা তা বলা যেতেই পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার চালবাজ আলিয়া

আপডেট সময় ০৫:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭