ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা যায়নি।

সোমবার সকালে ফেঞ্চুগঞ্জ পালবাড়ি এলাকার ২৩০ কেভি সাব স্টেশনে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবিএম ফেরদৌস।

ফেরদৌস জানান, বেলা ১১টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই সাব স্টেশন থেকে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে বিদ্যু সরবরাহ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

আপডেট সময় ০২:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭