ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

দিনাজপুরে নছিমন-মোটরসাইকেল সংষর্ষে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরে নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংষর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। রবিবার সন্ধ্যায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের পাচপীর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাসেম (২৮) এবং রানা ইসলাম (২৫)। দুজনই মোটরসাইকেলের আরোহী। আহত ব্যক্তির নাম জোতিন বর্মন (৩৫)। তিনি নছিমনের চালক।

নিহত কাসেম বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনের ছেলে এবং রানা একই গ্রামের একরামুলের ছেলে।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, কবিরাজহাট থেকে মোটরসাইকেলযোগে চাকাই গ্রামে ফিরছিলেন কাসেম এবং রানা। পাচপীর নামক স্থানে আসার পর বিপরীত দিত থেকে আসা একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে দুজনই আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহামুদুল হাসান পলাশ জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত নছিমন চালককে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহছে উল গণি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

দিনাজপুরে নছিমন-মোটরসাইকেল সংষর্ষে নিহত ২

আপডেট সময় ০১:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭