ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে সামিকে জিজ্ঞাসাবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ সামিকে জিজ্ঞাসাবাদ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার তথ্য পেয়ে গতকাল শুক্রবার প্রায় ঘণ্টাদুয়েক তাকে জিজ্ঞাসাবাদ করে পিসিবির দুর্নীতি দমন ইউনিট।

তবে কোন ম্যাচে কোন ম্যাচে বা কিভাবে তিনি স্পট-ফিক্সিং করেছেন সেটি পিসিবির পক্ষ থেকে জানানো হয় নি। পিসিবির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিবির পক্ষ থেকেও কিছু জানা যায় নি।

এবার বিপিএলের ষষ্ঠ অবস্থানে থেকে বিদায় নেওয়া রাজশাহী কিংসের হয়ে খেলেছেন সামি। ১২ ম্যাচে আট পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে রাজশাহী। সামি ৯ ম্যাচে নেন ১১ উইকেট। সামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেও এখনই কোনো ব্যবস্থা নিচ্ছে না পিসিবি। দুবাইয়ের টি-১০ ক্রিকেট লীগে খেলার ছাড়পত্রও পেয়েছেন সামি।

পিসিবি কর্মকর্তা সালমান নাসের সাংবাদিকদের জানান, অভিযোগের প্রেক্ষিতে এটি প্রাথমিক তদন্ত। এখনই কোনো আইনি নোটিশ কিংবা চার্জশিট দাখিল করা হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে সামিকে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ১০:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭