ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পঞ্চম ব্যালন ডি’অর জিতলেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসিকে হারিয়ে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগাল ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। গেল রাতে প্যারিসের আইফেল টাওয়ারে জমকালো অনুষ্ঠানে পুরস্কারজয়ী হিসেবে পর্তুগিজ অধিনায়কের নাম ঘোষণা করে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।

বিশ্বজুড়ে ১৭৩ জন সাংবাদিকের ভোটে রোনালদো হয়েছেন সেরা। মেসি এবার দ্বিতীয় স্থানে। আর তৃতীয় হয়েছেন নেইমার। এর আগে গত অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জেতেন রোনালদো।

গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে বেশ অবদান ছিল রোনালদোর। ক্লাবের পাশাপাশি দেশের জার্সিকে ইউরো জয়, কনফেডারেশনস কাপের সেমির টিকিট কাটে রোনালদোর পর্তুগাল।

এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রোনালদোই প্রথম ফুটবলার হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন। পাশাপাশি কীর্তি গড়েন নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার। গত মে মাসে রিয়াল মাদ্রিদের সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০০ গোল পূর্ণ করেন রোনালদো।

২০০৮ সালে প্রথমবার ব্যালন ডি’অর পেয়েছিলেন রোনালদো। ২০১৩ ও ২০১৪ সালের ফিফা ব্যালন ডি’অরও জেতেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। তারপর ফিফার ব্যালন ডি’অর প্রদানে এসেছে পরিবর্তন। এরপর আবার ২০১৬ সালে ব্যালন ডি’অর জেতেন রোনালদো। চলতি বছরে এই পুরস্কার পেয়ে রোনালদো ছুঁয়ে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে। দুই তারকাই পাঁচবার করে জিতলেন ব্যালন ডি’অর।

বিশ্ব ফুটবলে সর্বোচ্চ সম্মান হিসেবেই বিবেচিত হয় এই পুরস্কার। ১৯৫৬ সালে ফরাসি পত্রিকা ‘ফ্রান্স ফুটবল’ এর হাত ধরে এই পুরস্কারের সূচনা হয়েছিল। ইতিহাসের সেই ধারা আজও প্রবহমান ফুটবল জগতে। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় পাঁচ যুগেরও বেশি সমযয়। এখনও এই পুরস্কার জিততে তৎপর থাকেন বিশ্বের সমস্ত ফুটবলাররা। গত কয়েক বছর ধরে সেরার লড়াই চলছে মূলত মেসি ও রোনালদোর মধ্যে।

শেষ ১০ বারের বিজয়ীরা:

ব্যালন ডি’অর

২০০৮ ক্রিস্তিয়ানো রোনালদো

২০০৯ লিওনেল মেসি

একীভূত ফিফা ব্যালন ডি’অর

২০১০ লিওনেল মেসি

২০১১ লিওনেল মেসি

২০১২ লিওনেল মেসি

২০১৩ ক্রিস্তিয়ানো রোনালদো

২০১৪ ক্রিস্তিয়ানো রোনালদো

২০১৫ লিওনেল মেসি

ব্যালন ডি’অর

২০১৬ ক্রিস্তিয়ানো রোনালদো

২০১৭ ক্রিস্তিয়ানো রোনালদো

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পঞ্চম ব্যালন ডি’অর জিতলেন রোনালদো

আপডেট সময় ০৫:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭