ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: মাসুমা হাদি রাজধানীতে ‘আবাসিক হোটেলে’ ফের অভিযান, নারীসহ আটক ৪ ‘বিগত দিনের দুর্নীতি জন্য বড় প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহী নয় বিদেশি দাতারা’:রবিউল আলম ইরান যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু: কাতারের সাবেক প্রধানমন্ত্রী সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

হারের চাপে ঘুমের ওষুধ খেলেছিলেন স্মিথ!

আকাশ স্পোর্টস ডেস্ক:

অ্যাশেজে অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের জন্য স্বাগতিক অস্ট্রেলিয়ার দরকার ছিল ৬ উইকেট। অন্যদিকে ইংল্যান্ডের দরকার ছিল ১৭৮ রান। জয়টা ইংলিশদের দিকেই বেশি হেলে ছিল। কারণ তখনই ব্যাটিংয়ে ছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। সঙ্গে মঈন আলী ও জনি বেয়ারস্টোর মতো ব্যাটসম্যানরাও তো ছিলেন। পাশাপাশি সঙ্গ দেওয়ার মতো ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডের মতো অলরাউন্ডাররাও ছিলেন। ফলে পঞ্চম দিনে হারের শঙ্কায় ছিল অস্ট্রেলিয়া। বেশ চাপ নিয়েই চতুর্থ দিন মাঠ ছাড়ে স্বাগতিকরা। আর এ চাপ কাটাতে রাতে ঘুমের ওষুধ খেয়েছিলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

যদিও পঞ্চম দিনের খেলা শুরুতে রুট ও ক্রিস ওকসকে ফিরিয়ে হ্যাজেলউড ম্যাচ ঘুরিয়ে দেয় অস্ট্রেলিয়ার দিকে। এর পর বিধ্বংসী মিচেল স্টার্কের সামনে দাঁড়াতে পারেননি বাকি ব্যাটসম্যানরা।

ফলে অ্যাডিলেড দিবা-রাত্রির টেস্টটি ১২০ রানে জিতে সিরিজে ২-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

জয়ের পর নিজেই ওষুধ খাওয়ার কথা জানান স্মিথ। তিনি বলেন, রাতে আমাকে ঘুমের ওষুধ খেতে হয়েছিল। সত্যি কথা বলতে কী, আমি বেশ নার্ভাস হয়ে পড়েছিলাম। আসলে এ সবই দলকে নেতৃত্ব দেওয়ার একটা অঙ্গ। মাঝে মাঝে কেউ ভুল সিদ্ধান্ত নিতেই পারে। আমরা নিজেদের অভিজ্ঞতা থেকেই তো শিখি। ’

প্রসঙ্গত, অ্যাডিলেট টেস্টে ইংল্যান্ডকে ফলো অন করানোর সুযোগ পেয়েও করাননি স্মিথ। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। ফলে এই টেস্ট হারলে স্মিথকে নিশ্চিতভাবে কাঠগড়ায় তোলা হতো। এই বিষয়টা ভেবেই মূলত টেনশনে ছিলেন স্মিথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

হারের চাপে ঘুমের ওষুধ খেলেছিলেন স্মিথ!

আপডেট সময় ১২:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭