ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

সুন্দরবনে বিদেশি পর্যটকদের থেকে ড্রোন জব্দ

অাকাশ জাতীয় ডেস্ক:

সুন্দরবনে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের কাছ থেকে একটি ড্রোন জব্দ করেছে বনবিভাগ। তবে তাদের কাউকে আটক করেনি বনবিভাগ। এই ঘটনায় বুধবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিদেশি পর্যটকদের নিয়ে ঘুরতে আসা স্থানীয় মাবানা ট্যুরস লিমিটেডের মালিক মো. নান্টুর বিরুদ্ধে বন আইনে মামলা করেছেন। মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচরের আলোরকোল এলাকা দিয়ে ওই ড্রোনটি জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান চৌধুরী বলেন, স্থানীয় মাবানা ট্যুরস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান গত ৪ ডিসেম্বর বনবিভাগের অনুমতি নিয়ে তিন দিনের জন্য মাল্টার ১২ জন বিদেশি পর্যটককে নিয়ে সুন্দরবনে ঘুরতে আসেন।

৫ ডিসেম্বর তারা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরের আলোরকোল এলাকায় পৌঁছে একটি ড্রোন উড্ডয়ন করেন। ড্রোনটি উড়তে দেখে দুবলা স্টেশনে কর্মরত বনপ্রহরীরা সেখানে এসে তা নামিয়ে ফেলে তা জব্দ করে। পরে তাদের সুন্দরবন থেকে বের হয়ে যেতে এবং ভবিষ্যতে এই ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মাবানা ট্যুরসকে নির্দেশনা দেয়া হয়। ওই ড্রোনে সুন্দরবনের কোন কোন এলাকার চিত্রধারণ করেছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মাবানা ট্যুরস লিমিটেড সুন্দরবনে বিদেশিদের নিয়ে প্রবেশের সময় তাদের কাছে যে ড্রোন রয়েছে তা গোপন করেছে। যা বন আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। তাই বনবিভাগ মাবানা ট্যুরস লিমিটেডের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করেছে। মাবানা ট্যুরস লিমিটেডের মালিক মো. নান্টুর সাথে এ বিষয়ে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

সুন্দরবনে বিদেশি পর্যটকদের থেকে ড্রোন জব্দ

আপডেট সময় ০৫:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭