ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আখাউড়া মুক্ত দিবস আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

পূর্বাঞ্চল মুক্তিযুদ্ধের প্রবেশদ্বার নামে খ্যাত আখাউড়া মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান জহুর আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় লিলু মিয়া, নাজির হোসেন, দেওয়ান খান খাদেমসহ আরও অনেকেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের সহায়তায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের উদ্যোগে পৌরশহরের সড়ক বাজারের পোস্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

একাত্তরে স্বাধীনতা যুদ্ধে আখাউড়া ছিল মুক্তিযোদ্ধাদের অন্যতম রণাঙ্গন। ভারতের ত্রিপুরা সীমান্তঘেঁষা হওয়ায় মুক্তি বাহিনীর সঙ্গে আখাউড়ায় পাক সেনাদের সম্মুখ যুদ্ধ হয়। এই রণাঙ্গনেই ১৮ এপ্রিল পাক সেনাদের গুলিতে শহীদ হয়েছেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামালসহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা। সভ্রম হারিয়েছে শত শত নারী।

২৩ আগস্ট রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী আখাউড়া উপজেলার গঙ্গাসাগরে চালায় গণহত্যা। ওইদিন একই গ্রামের ২৭ জনসহ ৩৩ জনকে গুলি করে হত্যা করা হয়। পরে এস ফোর্সের প্রায় দুই বিগ্রেড সৈন্য আখাউড়া রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় রেলস্টেশনের যুদ্ধে পাকিস্তানি বাহিনীর প্রায় দুই শতাধিক সেনা হতাহত হয়। মুক্তি বাহিনীর লে. কর্নেল বদিউজ্জামানসহ অনেকেই এই রণাঙ্গণে শহীদ হন। বীর মুক্তিযোদ্ধারা আখাউড়া অঞ্চল ৬ ডিসেম্বর সম্পূর্ণ হানাদার মুক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আখাউড়া মুক্ত দিবস আজ

আপডেট সময় ০৫:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭