ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুরের টার্গেট ১৩৮ রান

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। ফলে জয়ের জন্য রংপুরের রাইডার্সের টার্গেট দাঁড়িয়েছে ১৩৮ রান।

মঙ্গলবার দুপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেনি দুই ওপেনার সুনীল নারাইন ও এভিন লুইস। পারেনি পরের তিন ব্যাটসম্যান জো ডেনলি, জহুরুল ইসলাম ও মোসাদ্দেক হোসেনও। ফলে ৫০ রান পূর্ণ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা।

সেখান থেকে মেহেদি মারুফকে সাথে নিয়ে লড়াই করেন দলীয় অধিনায়ক সাকিব। তবে মারুফ ২৩ বলে ৩৩ রান করে ফিরে গেলেও অপরাজিত ৩৩ বলে ৪৭ রানের ঝলমলে ইনিংস খেলে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।

রংপুর রাইডার্সের হয়ে রুবেল হোসেন ও ইবাদত হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক, স্যামুয়েল বদ্রি ও নাহিদুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রংপুরের টার্গেট ১৩৮ রান

আপডেট সময় ০৪:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭