ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সেতু হতে পারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

এশিয়ার দেশগুলোর জনগণের স্বার্থে এ অঞ্চলের মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে কম্বোডিয়ার রয়্যাল পার্টি ফানসিনপেকের প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নরোদম রনারিধের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা বলেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। এম নজরুল ইসলাম জানান, এ দুই নেতা এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংযোগ এবং গণযোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে একটি সেতু হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন, ‘এ কারণে আমরা ঢাকার কাছে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছি।’ এ ছাড়া বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে বলেও নরোদম রনারিধকে জানান তিনি।

নরোদম রনারিধ দেশটির সাবেক প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে ঢাকার একটি সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নমপেনে একটি সড়কের নামকরণ করায় কম্বোডিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সেতু হতে পারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:১৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭