ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কমলনগরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের কমলনগরে অটোরিকশার ধাক্কায় মো. রাসেল নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার হাজিরহাট-মাতাব্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফলকন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক শাখা ছাত্র ও চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকার মহিউদ্দিনের ছেলে।

ফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের জানান, সকালে রাসেল বাইসাইকেলযোগে হাজিরহাট-মাতাব্বর সড়ক হয়ে স্কুলে যাচ্ছিল। মাতাব্বরহাট থেকে আসা একটি অটোরিকশা পিছন থেকে ধাক্কা দিলে রাসেল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত সিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭