ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

কম্বোডিয়ার সঙ্গে এক চুক্তি ও ৯ সমঝোতা স্মারক সই

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্য-বিনিয়োগ, পর্যটন, কৃষি, তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে কম্বোডিয়ার সঙ্গে নয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি চুক্তি করেছে বাংলাদেশ।

সোমবার সকালে কম্বোডিয়ার রাজধানী নমপেনে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি স্বাক্ষরের পর শেখ হাসিনা ও হুন সেন যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলেন। চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রধানমন্ত্রী একান্তে বৈঠক হয়।

তিনদিনের সফরে গতকাল রবিবার দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান জোটভুক্ত দেশ কম্বোডিয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে রবিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে অভ্যর্থনা শেষে একটি মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হোটেল সফিটেলে নিয়ে যাওয়া হয়, কম্বোডিয়া সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করছেন।

রবিবার বিকালে নমপেনে কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এ সময় তিনি কম্বোডিয়ার সাবেক রাজা নরডম সিহাহনুকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও নমপেনের দুটি গুরুত্বপূর্ণ সড়ক দু’দেশের জাতির পিতার নামে নামকরণ করার কথা ঘোষণা করা হবে। তিন দিনের সফর শেষে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী দোসরদের আটক করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

কম্বোডিয়ার সঙ্গে এক চুক্তি ও ৯ সমঝোতা স্মারক সই

আপডেট সময় ০৩:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭