ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপিএলের শেষ চার দল চূড়ান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে শেষ চার নিশ্চিত করলো রংপুর রাইডার্স। নিজেদের ১১তম ম্যাচ জিতে মোট ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে শেষ চারে খেলা নিশ্চিত করলো মাশরাফি রংপুর। শেষ চারে খেলা বাকি তিন দল হলো খুলনা টাইটান্স, ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।
রংপুরের জয়ে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে। আর চিটাগং ভাইকিংসের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। খুলনা, ঢাকা ও কুমিল্লা শেষ চার নিশ্চিত করেছিল আগেই। দুই ম্যাচ বাকি থাকলেও কুমিল্লার শীর্ষে থাকা নিশ্চিত। ১০ ম্যাচে ৮ জয় নিয়ে তাদের পয়েন্ট ১৬।
তবে শেষ চারে খেলা বাকি তিন দলের অবস্থান পরিবর্তন হতে পারে। দুইয়ে থাকা ঢাকার শেষ ম্যাচ রংপুরের সঙ্গে। ঢাকা জিতলে তাদের দুইয়ে থাকা নিশ্চিত হবে। কিন্তু রংপুর জিতলেও দ্বিতীয় স্থান নিশ্চিত নয়। কুমিল্লাকে নিজেদের শেষ ম্যাচে খুলনা হারাতে পারলে দুইয়ে চলে যাবে তারা। আর খুলনা হারলে দুইয়ে থাকা নিশ্চিত হবে রংপুরের।
শীর্ষ দুটি দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। জয়ী দল ফাইনালে যাবে সরাসরি। আর হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে। তৃতীয় ও চতুর্থ হওয়া দল দুটি মুখোমুখি হবে এলিমিনেটরে। এই ম্যাচে হেরে যাওয়া দল বিদায় নেবে। আর জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলবে। এই ম্যাচের বিজয়ীরা দ্বিতীয় দল হিসেবে উঠবে ফাইনালে।
বিপিএলের পয়েন্ট টেবিল
দল
ম্যাচ
জয়
হার
টাই
পরিত্যক্ত
পয়েন্ট
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১০
৮
২
০
০
১৬
ঢাকা ডায়নামাইটস
১১
৬
৪
০
১
১৩
খুলনা টাইটান্স
১১
৬
৪
০
১
১৩
রংপুর রাইডার্স
১১
৬
৫
০
০
১২
সিলেট সিক্সার্স
১১
৪
৬
০
১
৯
রাজশাহী কিংস
১১
৪
৭
০
০
৮
চিটাগং ভাইকিংস
১১
২
৮
০
১
৫
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বিপিএলের শেষ চার দল চূড়ান্ত

আপডেট সময় ১০:৪৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭