ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হচ্ছে: বেনজীর

অাকাশ জাতীয় ডেস্ক:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হচ্ছে। এখন আর জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই।

তিনি শনিবার বিকেলে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেশিয়াম অডিটরিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়বক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানুষ শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, এ দেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিমুক্ত রাখা হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও যে কোন অপকর্ম করে কেউ রেহাই পাবে না, এ ব্যাপারে কাউকেই ছাড় দেয়া হবে না।

এর আগে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনালে ঢাকা জেলাকে ২১-১৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় গোপালগঞ্জ জেলা দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী দোসরদের আটক করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হচ্ছে: বেনজীর

আপডেট সময় ০৭:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭