ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোবারকগঞ্জ সুগার মিলে আখ মাড়াই বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগারমিল উদ্বোধনের পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। শুক্রবার উদ্বোধনের পরপরই মিল হাউজ টারবাইনে সমস্যা দেখা দেয়। কিছুক্ষণ চালানোর পর পরই তা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শনিবার বিকাল ৪টা থেকে একেবারেই বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসলে মেরামত করে চালানো হবে।

সুগার মিল সূত্র জানায়, শুক্রবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে ২০১৭-১৮ সালের ৫১তম মাড়াই মৌসুম শুরু করা হয়। এক ঘণ্টা চলার পর মিলহাউজ টারবাইনে সমস্যা দেখা দেয়। এরপর থেমে থেমে চালিয়ে আখ মাড়াই করে রস সংগ্রহ করা হয়। কিন্তু শনিবার বিকাল ৪টার দিকে টারবাইনটি একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে আখ মাড়াই বন্ধ রয়েছে।

কর্তৃপক্ষ বাধ্য হয়ে এলাকায় মাইকিং করে আখ কাটতে নিষেধ করেছেন চাষিদের। তবে আবার কখন শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেনি তারা। গত ৫/৬ ঘণ্টায় যে আখ মাড়াই করে রস সংগ্রহ করা হয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে সুগার মিলের কয়েক লক্ষ টাকা ক্ষতি হবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, বর্তমান কারখানা ব্যবস্থাপক মাহমুদুল হকের গাফিলতির কারণে এ সমস্যা হচ্ছে। এছাড়াও অদক্ষ কর্মী দ্বারা টারবাইন পরিচালনা করায় তারা ঠিক মতো কাজ করতে পারে না এবং যন্ত্রাংশ মেরামত কিংবা সেটাপ করতে পারে না।

এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন মোবারকগঞ্জ সুগার মিলের কারখানা ব্যবস্থাপক মাহমুদুল হক। তিনি এমডির সাথে কথা বলতে পরামর্শ দিয়েছেন। মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উদ্বোধনের পর থেকেই এ সমস্যা দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, কারখানায় যান্ত্রিক সমস্যা হলে কিছুই করার নেই। তবে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসার পর ঠিক করে চালানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মোবারকগঞ্জ সুগার মিলে আখ মাড়াই বন্ধ

আপডেট সময় ০৬:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭