ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

ঘূর্ণিঝড় আঁখির প্রভাব ইন্দোনেশিয়ায়, নিহত ২০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আঁখির প্রভাবে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে শনিবার এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আইএনএস জানায়, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় থেকে ওই ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে। জাভা ছাড়াও বেশ কয়েকটি প্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে জাভার প্যাসিতান শহরে কমপক্ষে দুই হাজার ৫৮০ বাসিন্দা বাস্তুহারা হয়েছে। ধ্বংস হয়েছে এক হাজার ৭০৯টি বাড়ি।

সুতোপো পুরোনুগ্রহ নামে সংস্থাটির একজন মুখপাত্র জানান, বিপর্যয়ের পর উদ্ধারকাজ শুরু করা হয়েছে। উদ্ধারে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মীরা ছাড়াও হাত লাগিয়েছেন স্বেচ্ছাসেবক, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ঘূর্ণিঝড়-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

গত মঙ্গলবার পূর্ব জাভা প্রদেশে আঘাত হাতে ঘূর্ণিঝড়টি। সেটি প্রদেশটির ওপর দিয়ে ৬৫ কিলোমিটার বেগে বয়ে যায়। এর প্রভাবে সৃষ্ট ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জাভার ২৮ জেলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

ঘূর্ণিঝড় আঁখির প্রভাব ইন্দোনেশিয়ায়, নিহত ২০

আপডেট সময় ১২:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭