ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজকের খেলা চিটাগং-সিলেট, রংপুর-খুলনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। পয়েন্ট টেবিলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আসরের ৩৭তম ম্যাচে আজ রবিবার বেলা ১টায় চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইটানস।

কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হলে চিটাগংয়ের বিপক্ষে জিততেই হবে নাসির হোসেনের নেতৃত্বাধীন সিলেটকে। ১০ ম্যাচে মাত্র তিন জয় নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে সিলেট। রংপুর এবং সিলেট দুই দলেরই বাকী রয়েছে দুটি করে ম্যাচ। রাজশাহীর বাকী এক ম্যাচ। সিলেট বাকী ম্যাচগুলো জিতলে এবং রংপুর ও রাজশাহী হারলে কোয়ালিফাই করবে তারা।

অন্যদিকে, রংপুরের জন্য হিসেবটা বেশ সহজ সহজ। দুই ম্যাচ থেকে তাদের দরকার দুই পয়েন্ট।

খুলনার বিপক্ষে আজ জিতলেই শেষ চারে পৌঁছে যাবে মাশরাফির দল।

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে তামিম ইকবালের কুমিল্লা। ১১ ম্যাচে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা। তৃতীয় স্থানে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আজকের খেলা চিটাগং-সিলেট, রংপুর-খুলনা

আপডেট সময় ১১:২৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭