ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর

ভালুকায় বাসচাপায় শিক্ষক-ছাত্র নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় আব্দুল হামিদ নামে এক স্কুল শিক্ষক ও নাসির উদ্দিন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

জানা যায়, শনিবার সকালে উপজেলার সিডষ্টোর-সখিপুর সড়কের পশ্চিম পাড়াগাঁও গার্লস স্কুলের পার্শ্বে চৌরাস্তা নামক স্থানে সিডস্টোরগামী লাবিব কম্পোজিট ফ্যাক্টরির স্টাফ বাস (কুমিল্লা জ-০৪-০০৩৪) মোটর সাইকেল আরোহী, পাড়াগাঁও নবদিগন্ত উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল হামিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় মোটরসাইকেল চালক সিনিয়র সহকারী শিক্ষক এনামুল হক গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘাতক বাসটিকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা।

অপরদিকে ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ডে শুক্রবার রাতে রাস্তা পারাপারের সময় নাসির উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। নিহত নাসির উপজেলার মেদুয়ারি গ্রামের তাইজুদ্দিনের ছেলে। সে স্থানীয় ভরাডোবা স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষা দিয়েছে।

ভালুকা মডেল থানার এসআই আলতাফ হোসেন জানান, ঘটনার সময় মোটরসাইকেলটি অসাবধানতাবশত ফিডার রোড থেকে মেইন রোডে উঠে যায়। এ সময় বাটাজোড় থেকে ছেড়ে আসা স্টাফ বাসটি মোটরসাইকেলের উপরে উঠে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, মিল-ফ্যাক্টরির এসব রোড পারমিট ও ফিটনেসবিহীন যানবাহনগুলো অপ্রাপ্ত বয়স্ক, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ সড়কে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী

ভালুকায় বাসচাপায় শিক্ষক-ছাত্র নিহত

আপডেট সময় ০৪:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭