ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

ধর্মপাশায় সীমানা নিয়ে সংঘর্ষে প্রভাষকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আবু তৌহিদ (৪০) নামে এক কলজে প্রভাষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সেলবরষ ইউনিয়নের কায়য়াম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদ সেলবরষ ইউনিয়নের কায়য়াম গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক। এঘটনায় পুলিশ আব্দুল খালেক (৬৫) ও আব্দুর রাজ্জাক (৫০) নামে দুজনকে আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কায়য়াম গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রাজ্জাকের সাথে নিহত আবু তৌহিদের সাথে বাড়ির সীমানা নিয়ে পূর্ববিরোধ ছিল। আজ শুক্রবার সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক প্রর্যায়ে দুজনের মাঝে হাতাহাতি হয়। পরে দুজনেই একে অপরকে লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আবু তৌহিদকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

ধর্মপাশায় সীমানা নিয়ে সংঘর্ষে প্রভাষকের মৃত্যু

আপডেট সময় ১০:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭