ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় অবৈধ গর্ভপাতে তরুণীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধা সদর উপজেলায় অবৈধ গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ি ল্যাঙ্গাবাজার এলাকার মাস্টারপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত জেসমিন আক্তার গাইবান্ধা সরকারি কলেজের দর্শন প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি সদর উপজেলায় থানাপাড়ায় একটি মেসে থেকে লেখাপড়া করতেন। এ ঘটনায় আতিকুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল বলেন, মালিবাড়ি ল্যাঙ্গাবাজার এলাকার মাস্টারপাড়ার খলিলুর রহমানের মেয়ে জেসমিন আকতারের সঙ্গে উত্তর গিদারী গ্রামের জহুরুল ইসলামের ছেলে আতিকুরের সম্পর্ক ছিল। মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার রাতে আতিকুর তাকে গর্ভপাত করাতে নিয়ে এক আয়ার কাছে নিয়ে যায়। গর্ভপাতের সময় অতিরিক্তি রক্তক্ষরণে মেয়েটি মারা যায়। পরে রাতেই জেসমিনের লাশ তার পরিবারের কাছ পৌঁছে দিতে আসলে আতিকুরকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহারিয়ার দৈনিক আকাশকে বলেন, মেয়েটিকে গর্ভপাত করাতে গ্রাম্য এক আয়ার কাছে গিয়েছিল আতিকুরের সঙ্গে। সেখানেই এ ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আটক আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় অবৈধ গর্ভপাতে তরুণীর মৃত্যু

আপডেট সময় ০৪:০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭